Ticker

6/recent/ticker-posts

Ad Code

 গতকালকে দেখা যায় , ঢাকা স্টেশনে একজন কুলি তার পারশ্রমীক না পেয়ে বলছেন “স্যার আল্লাহ আপনার বিচার করব“

আসুন তার বক্তব্য (দেশ টিভিতে দেওয়া) থেকে বিষয়টি আমরা একটু বোঝার চেষ্টা করি। 



কুলি নিজে বলছে যে যাত্রী গেটে আসার পরে, কুলি নিজেই তাকে অফার করে যে স্যার আপনি ট্রেন পাবেননা ব্যাগ আমাকে দেন আমি ট্রেন ধরায় দিব। 


যাত্রী রাজি না হলেও জোর করে সে তার ব্যাগ নিয়ে আসে কেননা কারন দেখায় যে আপনি ট্রেন পাবেননা , যুক্তি উপস্থাপান করে যে টিকেটের কি দাম নাই? কুলি যাত্রীকে শহরতলী গেইট থেকে প্লাটফর্ম পর্যন্ত তুলে দেয়, এমনকি সে নাকি গার্ডকে বলে ট্রেনও থামায়!


এখানে একটা কথা ভাবেন যে কুলি জানে যাত্রী ট্রেন পাবেনা, যাত্রী যদি জানত তাহলে কুলির সাথে এই 2-3 মি কথা না বলে তো ট্রেনের জন্য আসতে পারতেন? 


এর পরে ট্রেনে এসে সে 200 টাকা দাবী করে, যাত্রী 10 টাকা দিতে চায় এবং শেষ পর্যন্ত 50 টাকা দিতে রাজি হন, সেটাও সে না মেনে 200 টাকাই দাবী করে। যাত্রী না দিয়ে চলে যায়। এই হল ঘটনা।


এবার আপনি ভাবুন, গেটে কুলি ও যাত্রীর ইন্টারেকশন, ট্রেনে এসে ব্যাগ তুলে দেওয়া, গার্ড কে বলা, 10-50-200 টাকা নিয়ে তর্ক, কত সময় লাগতে পারে? তাহলে ট্রেন মিস করতে পারেন এই কথার ভিত্তি কি তৈরী করা যায়?

 

এখন আপনাদের কাছেই কিছু প্রশ্ন 

(1) যাত্রী তো কুলি নিতে চায়নি, কেন সে জোর করে তাকে নিয়ে আসবে? যাত্রী ট্রেন পাক না হয় না পাক সেটা ত্যার ব্যাপার। কুলি এত মাথা ব্যাথা হল কি কারনে? 


(2) 200 টাকা দাবী করার জন্য কি পরিমান জিনিস বহন করতে হয়? 


(3) কুলি কি ভাবে গার্ডকে বলে গাড়ি থামাল? এবং কেন? 


(4) 200 টাকা দাবী – আবারও বলছি দাবী, পারশ্রমিক নয়। দাবী করে নিতে হবে কেন? পারশ্রমিক আর দাবী কি এক জিনিস হয়? 


(5) এই কুলি কি স্টেশনে পারমিশন পাওয়া কুলি নাকি অন্য কেউ? 


মাত্র 5টি প্রশ্ন করলাম। উত্তর খুজে তার পরে বিচার করবেন। যাত্রী কে আপনি জিম্মি করে যদি কোন কিছু দাবী করেন তাহলে তার দায়ভার কার? 


যাত্রীর ভুল – 

(1) আগেই ঠিক না করে মাল পরিবহন করা। কোন কাজ করার আগে আমাদের উচিত পারশ্রমিক ঠিক করা। প্রায় দেখবেন যে রিক্সা ওয়ালা, অটো ওয়ালা সহ নীম্ম শ্রেণীর অনেক মানুষ দামাদামি না করলে জিম্মি করে বেশি টাকা চেয়ে বসে। তাই দামাদামি করে তার পরে যে কোন কাজ করা।

 

(2) তার উচিত হয়নি তাকে কোন টাকা না দিয়ে চলে যাওয়া। 200 টাকা চেয়েছে, 100 টাকা দিতে পারতেন। কুলির ভাষ্য মতে সে প্রথমে 10 টাকা দিতে চেয়েছেন, কুলির এই বক্তব্য আমার বিশ্বাস হয়নি। যদি যাত্রী সেটা করে থাকেন তাহলে অমানবিকরা পরিচয় দিয়েছে। তবে যাত্রী যে 50 টাকা দিতে চেয়েছেন এটাও কিন্তু কম না। 


আমাদের দোষ

(1) বিষয়বস্তু না জেনে মন্তব্য করা। যাত্রী কোথায় যাবেন আমরা জানিনা। এমন যদি হয় যে তার যাত্রার টিকেট মূল্য 300-350 টাকা আর কুলি চায় 200 টাকা তাহলে বিষয়টা কেমন হল? 


(2) আমরা জানিনা যে যাত্রী কোন শ্রেণীর। তার কাছে এত টাকা ছিল কিনা কিংবা সে এত টাকা দেওয়ার ক্ষমতা রাখেন কিনা। 


(3) যাত্রী যেহেতু নিজে চাননি কুলি নিবেন সেহেতু তার কারণ আমরা জানিনা, আর্থিক ভাবে অস্বচ্ছলও হতে পারেন, তাই নয় কি? এমন হতে পারে যে স্টেশনে এসে সে কুলি চক্রে আক্রান্ত?


এর পরেও কুলি কোন টাকা পায়নি এটা আমার কাছে খারাপ লেগেছে। আর কুলি যে ভাবে বক্তব্য দিয়েছে যে, সে মানুষের অনেক উপকার করে এবং করেছে সে হিসেবে একজন উপকারী মানুষ তো এ ভাবে অভিশাপ দিতে পারেননা, পারেন?। 


কুলি যা বলেছে তার প্রেক্ষিতে সব বলা। আপনারা যারা ঢাকা স্টেশনে মালামাল নিয়ে যান তারা জানেন যে কি ভাবে কুলিরা টাকা চায়, একজন না গেলে কেউ যেতে চায়না। আমি নিজে একটা 20 কেজি চালের ব্যাগ দর ঠিক করলাম 50 টাকা। গিয়ে বলে 100 টাকা দেন। এখন আমি যদি 50 টাকাই দেই আর কুলি আমাকে অভিশাপ দেয়? 


বিচার আপনার হাতে।

 

আমি চাই যারা পরিশ্রম করে তারা তাদের ন্যায্য পারিশ্রমিক পাক, আর যাত্রীরাও যেন জিম্মি না হয়। 


খুশি হয়ে কেউ বেশি দিলে সেটা অন্য কথা।

Post a Comment

0 Comments