Ticker

6/recent/ticker-posts

Ad Code

বাংলাদেশ–ভারত: ১–০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ

 বাংলাদেশ–ভারত: ১–০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ

১১ মিনিটে মোরছালিনের করা গোলটি ধরে রেখেই প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে বাংলাদেশ। দারুণ এক পাল্টা আক্রমণেই গোলটি করেছেন মোরছালিন। ভারতও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। বাংলাদেশের ত্রাতা হয়েছেন হামজা চৌধুরী। পরে হামজার দূর পাল্লার এক শট অল্পের জন্য গোল পোস্টের বাইরে যায়।

মাঠে উত্তেজনা, হলুদ কার্ড দেখলেন দুই দলের দুইজন

ম্যাচের বয়স যখন ৩৪ মিনিট, মাঠে হঠাৎই উত্তেজনা। তপু বর্মণের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। রেফারি তপু ও বিক্রম, দুজনকেই হলুদ কার্ড দেখান

বাংলাদেশকে বাঁচালেন হামজা

গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ। তবে ত্রাতা হয়েছেন হামজা চৌধুরী। ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেছেন

চোট পেয়ে উঠে গেলেন তারিক কাজী

চোটে পড়ে ২৭ মিনিটেই উঠে যেতে বাধ্য হলেন তারিক কাজী। তাঁর বদলি হিসেবে মাঠে নেমেছেন শাকিল আহাদ তপু। বাংলাদেশ এগিয়ে ১–০ গোলে

মোরছালিনের গোলে এগিয়ে গেল বাংলাদেশ



দারুণ এক পাল্টা আক্রমণে গোল পেয়ে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেছেন শেখ মোরছালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরছালিন। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর সপ্তম গোল।

বাংলাদেশের অর্ধেই বলের আনাগোনা

ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে বাংলাদেশের অর্ধেই বেশি ছিল বল। তবে ভারত পরিস্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

Post a Comment

0 Comments