Ticker

6/recent/ticker-posts

Ad Code

মিরপুর টেস্ট: শততম টেস্টে আজ সেঞ্চুরি করা হলো না মুশফিকের, অপরাজিত ৯৯ রানে

 মুমিনুলের ফিফটি

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৩ ওভারে ১৬৬/৩


টেস্ট ক্যারিয়ারের ২৪তম ফিফটি পেলেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। ২৩ রানে জীবন পাওয়া মুমিনুল ব্যক্তিগত ৪৯ রানেও একবার জীবন পেয়েছেন। দুইবার জীবন পাওয়া মুমিনুল সেঞ্চুরি পাবেন কী?


প্রথম টেস্টে মুমিনুল ৮২ রান করেছিলেন।

বাংলাদেশের সেশন

বাংলাদেশ ১ম ইনিংস: ৬২ ওভারে ১৯২/৩


মিরপুর টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনটা পুরোপুরি বাংলাদেশের। প্রথম সেশনের মতো এই সেশনেও খেলা হয়েছে ৩১ ওভার। এই সেশনে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৯২ রান। মুশফিক অপরাজিত ৪৮ রানে, মুমিনুল ৬২।


বাংলাদেশের ব্যাটসম্যানদের অবশ্য ভাগ্য ভালো। মুমিনুল এখন পর্যন্ত জীবন পেয়েছেন দুইবার, মুশফিক একবার। আয়ারল্যান্ড তিনটি ক্যাচই ছেড়েছে এই সে

মুশফিকের ফিফটি

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৩ ওভারে ২০২/২




চা বিরতি শেষে তৃতীয় সেশনের প্রথম বলেই (৬৩তম ওভার) চার মেরে ফিফটি তুলে নেন মুশফিক। একই ওভারে দলীয় রান দুই শও পেরিয়ে যায় বাংলাদেশ


মুশফিক ৫৭ ও মুমিনুল ৬৩ রানে অপরাজিত।শনে।

ইনিংস বড় হলো না মুমিনুলের

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৪ ওভারে ২০৪/৪


তৃতীয় সেশনের দ্বিতীয় ওভারেই আউট মুমিনুল। স্পিনার ম্যাকব্রাইনকে সুইপ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন। মুমিনুলের ধারার ব্যাটসম্যানের জন্য একটু অদ্ভুত আউটই বটে! ১২৮ বলে ৬৩ রানে আউট হলেন মুমিনুল। মুশফিক অন্য প্রান্তে ৫৭ রানে অপরাজিত। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন দাস।

লিটনের ‘সেঞ্চুরি’

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি লিটনের শততম ম্যাচ। বড় ইনিংস খেলে নিশ্চয়ই মাইলফলক ছোঁয়ার ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইবেন লিটন।


অন্যদিকে মুশফিক খেলছেন শততম টেস্ট।

টেস্টে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান করেছেন লিটন।

আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন একাই ৪ উইকেট নিয়েছেন।

মুশফিক ও লিটনের জুটি

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৬৯/৪


পঞ্চম উইকেট জুটিতে মুশফিক ও লিটন অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটি গড়েছেন। লিটন অপরাজিত আছেন ৩৯ রানে। ৮৫ রানে অপরাজিত মুশফিক।


এরইমধ্যে টেস্টে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন লিটন। ছাড়িয়ে গেছেন হাবিবুল বাশা

মুশফিকও হয়তো সেঞ্চুরিটি আজই করতে চেয়েছিলেন। নইলে কি দিনে নিজের শেষ বলটিতে সুইপ খেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান! সেটি করেও পারেননি। সেই শট থেকে এসেছে ১ রান।


মুশফিকের ৯৯* ও মুমিনুলের ফিফটিতে বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে। নাজমুল ছাড়া সবাই শুরুটা ভালো করেছেন। ওপেনার সাদমান করেছেন ৩৫, মাহমুদুল ৩৫। লিটন অপরাজিত আছেন ৪৭ রান নিয়ে।রকে।

না হলো না!


৯০ ওভার শেষে মাঠে আম্পায়ার ও খেলোয়াড়দের অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছিল টেস্টের প্রথম দিনে একটি ওভার বাড়তি খেলাতে পারেন তাঁরা। সেটি হয়নি। মুশফিক অপরাজিত রইলেন ৯৯ রানে। কাল ১ রান করলেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক।


মুশফিক আজ সেঞ্চুরিটি পাবেন কি না, শেষ কয়েক ওভার ধরে সবার মনে এ নিয়েই কৌতুহল ছিল।


Post a Comment

0 Comments