ভারতের যুদ্ধবিমান তেজস সম্পর্কে গুরুতর ত্রুটি সম্পর্কে জেনেও শুধু আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষার জন্য বিমানটিকে জোরপূর্বক প্রদর্শনী কসরতে পাঠানো—এই অহংকারপূর্ণ সিদ্ধান্তই ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়েছে। প্রদর্শনীর আগেই তেজসের মারাত্মক যান্ত্রিক সমস্যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় বিমান থেকে তেল লিক হওয়ায় ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা শপিং ব্যাগ দিয়ে তেল সংগ্রহ করছেন। এমন পরিস্থিতিতেও বিমানটিকে উড়ানোর সিদ্ধান্তই প্রমাণ করে, ভারতের কাছে পাইলটদের জীবনের চেয়ে আন্তর্জাতিক শো–অফই বেশি গুরুত্বপূর্ণ।
মূলত দুবাই এয়ার শোতে তেজসের সক্ষমতা দেখিয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানির লক্ষ্য ছিল ভারতের। চার দশক ধরে গবেষণা চালানো, বিভিন্ন দেশ থেকে প্রযুক্তি এনে ‘নিজেদের আবিষ্কার’ হিসেবে প্রচার, এবং রাজনৈতিক প্রচারণা সত্ত্বেও প্রকল্পটি বাস্তবে পরীক্ষায় ব্যর্থ হয়েছে। দীর্ঘ ৪০ বছর পরও তেজস এমনই ত্রুটিপূর্ণ যে, ভারতীয় পাইলটরাও এটি চালাতে ভয় পান—এটি এখন পুরো বিশ্বের কাছেই স্পষ্ট হয়ে গেছে।
ভারতের ব্যর্থ এই প্রকল্পকে সফল দেখানোর জন্য আন্তর্জাতিক মঞ্চে জোরপূর্বক চাপ সৃষ্টি করতেই তেজসকে প্রদর্শনীতে পাঠানো হয়। কিন্তু সেই প্রচেষ্টাই উল্টো দেশের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্বল প্রযুক্তি, ত্রুটিপূর্ণ নকশা এবং প্রশাসনিক লোভের কারণে শেষ পর্যন্ত প্রাণ দিয়েছেন নিরীহ পাইলট উইং কমান্ডার সায়াল। তেজস–বহরে বিরাজমান বিপজ্জনক ত্রুটি এবং ভারতের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বহীনতারই সবচেয়ে নির্মম উদাহরণ এই মৃত্যু।

0 Comments
খুব সুন্দর